একই পরিবারের চার প্রতিবন্ধী ব্যক্তি কে মারধোরের অভিযোগ

একই পরিবারের চার প্রতিবন্ধী ব্যক্তি কে মারধোরের অভিযোগ

মলয় দে নদীয়া:- একই পরিবারের ৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বোয়ালিয়া এলাকায়। জানা যায় ওই এলাকায় একই পরিবারে বসবাস করেন চারজন প্রতিবন্ধী ব্যক্তি, শারীরিক অক্ষমতার কারণে ঠিকমতো রোজগার করতে পারেন না, কোনরকমে এদিক ওদিক থেকে অর্থ উপার্জন করে সংসার চালান। অভিযোগ গতকাল প্রতিবেশী এক পরিবার হঠাৎ তাদের বাড়িতে চড়াও হয়, এরপর তাদেরকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করার পর বৃহস্পতিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এছাড়াও প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যরা শারীরিক সমস্যার কারণে গুছিয়ে উপস্থাপন করতে পারেননি তবে তাদের লিখিত অভিযোগ অনুযায়ী, বর্ণনা করা হয়েছে গোটা বিষয়টি।