মৌমিতা দেবনাথ,
এক টাকার কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ড গড়ল বাংলার যুবক
এবার গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে বিশ্ব রেকর্ড বাংলার যুবক। এক টাকার ৮৫ টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে নজির গড়লেন, উত্তর ২৪ পরগনার জগদ্দল বছর ২২ এর যুবক ব্রতজিত সরকার। বিগত কয়েক মাসের প্রচেষ্টায় অবশেষে তার ঝুলিতে এল সাফল্য। সম্প্রতি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর তালিকায় তার নাম নথিভুক্ত হয়েছে। এমন সাফল্যে তিনি জানালেন আসলে তার এই প্রচেষ্টা শুরু হয়েছিল সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার জন্য তিনি মনে করেছিলেন যে যদি তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে পারেন তবে তিনি এই শোতে অংশগ্রহণ করতে পারবেন আর সেই ভাবনা থেকেই শুরু করে দেন প্রচেষ্টা অবশেষে ৮৫ টি খুচরো কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে তিনি নজির সৃষ্টি করলেন। তার এই সাফল্যে পরিবার থেকে পারা প্রতিবেশীরা প্রত্যেকেই অত্যন্ত খুশি এবং গর্বিত। নিজের সাফল্যের পুরো কৃতিত্বই ব্রতজিত তার পরিবারকে দিয়েছেন। তিনি জানাবেন পরিবার পাশে না থাকলে তার এই সাফল্য হয়তো আজ আসতো না।

