এ যেন উল্টো পুরাণ, ভালোবেসে মনোনয়ন প্রত্যাহার বিরোধীদের ?

মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটে যখন রাজ্যজুড়ে সন্ত্রাস হিংসার চিত্র উঠে আসছে তখনই রাইপুর গ্রাম পঞ্চায়েতের গীমা গেরিয়ায় দেখতে পাওয়া গেল এক উল্টো পূরাণ। না কোনরকম চাপের মুখে পড়ে নয় বরং নিতান্তই ভালোবেসে মনোনয়ন প্রত্যাহার করলেন বিরোধীরা। শুনতে অবাক মনে হল এমন ঘটনাটি ঘটেছে , রাইপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের ,পঞ্চায়েত প্রধান পাঁচ বছর যাবত প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন। প্রথমে তাকে তৃণমূল থেকে টিকিট দেওয়া হয়নি ভেবেছিলেন তিনি ভোটে দাঁড়াবেন না কিন্তু আচমকাই তাকে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয় আর যার পরে বিরোধীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। না কোন চাপের মুখে পড়ে নয় নিতান্তই পঞ্চায়েত প্রধানকে তার কাজের নিরিখে ভালোবেসে।