এ বছর ৫১ তম বর্ষে পদার্পণ করছে নদিয়ার নবদ্বীপে অমর ভারতী ক্লাবের পুজো
মলয় দে নদীয়া:- দুর্গাপূজো আসতে হাতে গুনে আর মাত্র কয়েককটা দিন বাকি। তোর জোর শুরু হয়ে গিয়েছে শহর থেকে জেলা সর্বত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব মাতিয়ে তুলতে একে একে সেজে ওঠছে বিভিন্ন বারোয়ারি গুলি। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ততা প্রতিদিন কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। বিগ বাজেটের পুজো গুলির মধ্যে নদিয়ার নবদ্বীপ শহরের অন্যতম গানতলা রোড অমর ভারতী ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৫১ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। গত বছর কোরোনার বিধি নিষেধ থাকায় ৫০ তম বর্ষ উদযাপন করতে না পারায় এবারে ৫১ তম বর্ষ ধুমধামের সঙ্গে মেতে উঠবে এই পুজো। পুজো কমিটির সম্পাদক শ্যামাপ্রসাদ পাল জানান, আমাদের এবারের পূজো ৫১ তম বর্ষে পদার্পণ করলো। এ বছর আমরা সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে দান ধ্যান করবো বলে তিনি জানান। মন্ডপ শিল্পী নিমাই দাস জানান, চামচ, কাঁচ, বাঁশ, বাটাম দিয়ে একটি সুসজ্জিত মডেল তৈরি করে সাজানো হচ্ছে। প্রায় দেড় মাস ধরে চলছে এই কাজ।

