উত্তরপ্রদেশ থেকে কোন ভাবে চলে আসা একটি শিশুকে উদ্ধার করল রানাঘাট জিআরপি

উত্তরপ্রদেশ থেকে কোন ভাবে চলে আসা একটি শিশুকে উদ্ধার করল রানাঘাট জিআরপি

মলয় দে নদীয়া:-
উত্তরপ্রদেশ থেকে কোন ভাবে চলে আসা একটি শিশুকে উদ্ধার করল রানাঘাট জিআরপি। জানা যায় উদ্ধার হওয়া শিশুর নাম সত্যম কুমার বয়স 14 বছর। ঘটনার বিবরণে জানা যায় উত্তরপ্রদেশের কোশাম্বি থানার বাসিন্দা সত্যম কুমার মাসির বাড়ি এলাহাবাদ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে কিন্তু কোনভাবে এক ব্যক্তির খপ্পরে পড়ে যায় সে। অসৎ উদ্দেশ্যেই সেই ব্যক্তি শিশুটির সঙ্গ দেয় বলে সূত্রের খবর। এরপর কোনভাবে শিশুটি তার হাত ছাড়িয়ে ট্রেনে করে কোন ভাবে রানাঘাট স্টেশনে চলে আসে।সেখানেই রানাঘাট জিআরপি ওই শিশুটিকে উদ্ধার করে চাইল্ড আইনের হাতে তুলে দেয়।শিশুটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চারদিন হলো বাড়ি থেকে বেরিয়েছে সে। বর্তমানে শিশুটিকে নদীয়া জেলা CWC বোর্ডের কাছে পেশ করবে চাইল্ড লাইন।এই বোর্ডই ঠিক করবে শিশুটি এখন কোথায় থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির বয়ান শুনে তার বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।