উইকেন্ডেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা

মৌমিতা দেবনাথ
অবশেসে স্বস্তির নিঃশ্বাস বঙ্গবাসীর জন্য। উইকেন্ডেই হয়তো বঙ্গে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অস্বস্তি ভাব এখনই কাটছে না।স্বাভাবিক সময়ের চেয়ে সাতদিন পরে কেরলে বর্ষা ঢুকেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণচল প্রদেশ, মেঘালয় এবং অসমে। শনিবার অসমের ধুবড়ি পর্যন্ত পৌঁছেছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। যদিও আবহাওয়া দপ্তর সূত্র ে আগেই জানানো হয়েছে যে এবছর বঙ্গে দেরিতে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যে কয়েক পশলা বৃষ্টি হলেও চলছে তা প্রবাহ এবং অস্বস্তি ভাব। তবে উইকেন্ডেই কিছুটা স্বস্তি পেতে পারে বঙ্গবাসী।