ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মা ও মেয়ের নাম

মৌমিতা দেবনাথ,
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মা ও মেয়ের নাম
একেই বলে জোড়া সাফল্য। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ মা ও মেয়ের দুজনের নাম, এ যেনো এক নজিরবিহীন ঘটনা। শুনতে অবাক লাগছে তো অবাক মনে হলেও এমনটাই সত্যি।বাঁকুড়া লোকপুরের বাসিন্দা সঙ্গীতা পাত্র ও তাঁর কন্যা ঐশানি পাত্র। নিজেদের ট্যালেন্টের জন্য তারা দুজনে ই নাম তুলে ফেলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ছোট্ট মেয়েটির বয়স মাত্র সাড়ে চার বছর আর এই বয়সে সে বলে দিতে পারে যে কোনও দেশের রাজধানীর নাম, শুধু তাই নয় মাত্র ৫৯ সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ অবস্থায় ১১৪ টি সঠিক শব্দও বলে দিতে পারে। ২০২২ সালের ২৫ শে নভেম্বর তার নাম উঠে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের সাফল্যের মাত্র তিন মাস আগেই বরফ দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তাক লাগিয়েছেন তার মা সঙ্গীতা পাত্র। ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। এই জোড়া সাফল্যে হতবাক গোটা বাঁকুড়া জেলা। পাড়া-প্রতিবেশী সহ পরিবার সকলেই খুশি মা ও মেয়ের এই সাফল্যে।