ইট বোঝাই লরি ঝুলছে কাঠের সাঁকো ভেঙে, ভাইরাল ভিডিও

মৌমিতা দেবনাথ,
একটি কাঠের সাঁকোর উপর দিয়ে পার হচ্ছিল ইটবোঝাই লরি। হঠাৎই হুরমুড়িয়ে ভেঙে পড়ল কাঠের সাঁকো। এরপর সাঁকো থেকে ঝুলতে থাকে ইট বোঝাই গাড়িটি। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কোনমতে গাড়ি থেকে বের হয়ে আসেন চালক তবে হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নতুন বাংলা নিউজ। দেখুন সেই ভাইরাল ভিডিও কিভাবে কাঠের সাঁকো ভেঙে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি ইট বোঝাই গাড়ি। কিন্তু আচমকা কিভাবে কাঠের সাঁকোটি ভেঙ্গে পড়ল তা এখনো পর্যন্ত জানা যায়নি।