মলয় দে নদীয়া :- কোথাও শাসকদলের স্থানীয় স্তরে একাধিক গোষ্ঠী কোথাও বা বিরোধীদেরও । কোথাও সংখ্যালঘুরা ব্রাত্য। আর এই সমস্ত মূল্যায়ন করেই হয়তো, সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল SDPI অর্থাৎ স্যোসাল ডেমোক্র্যাট্রিক পার্টি অফ ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের ইসলামপুরের রেক্সোনা বিবি, এবার ভোটে দাঁড়িয়েছেন ।
লাল সবুজ তারা সম্বলিত ফ্ল্যাগে , ঢেকেছে বিভিন্ন গ্রাম।
প্রার্থীর স্বামী নূর নবী শেখ জানান,পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার লড়াই চলছে ২০০৯ সাল থেকে। নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। এরাপুঙ্গন আবুবাকার সৃষ্ট এই দলে সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এম কে ফ্রেজি। এ রাজ্যে তিনি ভাইস প্রেসিডেন্ট।
বিজেপি তৃণমূল বামপন্থী প্রত্যেকের ক্ষেত্রেই সম দ্রুত রেখে চলা এই রাজনৈতিক দলের উদ্দেশ্য, দলিত সংখ্যালঘু সহ প্রান্তিক মানুষদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিরুদ্ধে লড়াই। ক্ষুধা থেকে মুক্তি ভয় থেকে মুক্তি পাওয়ার জন্যই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। একুশে জুন 2009 সালে দল গঠিত হলেও ২০১০ সালে ইলেকশন কমিশনের অন্তর্ভুক্তি পায়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সংসদ বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত সেই অর্থে ফল মেলেনি। তবে সংগঠনের বিরুদ্ধে ঘটেছে অনেকটাই। এমনটাই দাবি তাদের।
তবে নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া PFI এর রাজনৈতিক শাখা হিসাবে বিভিন্ন কর্মকান্ড করে থাকে বলেই সূত্রের খবর অনুযায়ী জানা গেছে।
তবে তারা জানিয়েছেন এবারের জেলা পরিষদে তাদের প্রার্থী জিতছেন।
শান্তিপুরে শাসক দলের প্রতি কিছুটা হলেও সংখ্যালঘুদের মনঃক্ষুন্ন তা এ ধরনের নতুন সংগঠনের প্রতি আগ্রহই প্রমাণ করে। তবে কতটুকু দাঁত ফোটাতে পারবে তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে।

