আসন্ন খুশির ঈদ উপলক্ষে শান্তিপুর থানার উদ্যোগে বিভিন্ন মসজিদ কমিটির ইমাম এবং প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক মিটিং

মলয় দে নদীয়া:- পয়লা বৈশাখের উৎসব শেষের দিকে। প্রতীক্ষায় ঈদ। আজ সম্পন্ন হয়েছে ২৩ টি রোজা। বাকি ৬ অথবা সাতটি। তা ঠিক করবে দিল্লির জামে মসজিদ। তারাই বলবে আগামী ২২ তারিখে নাকি ২৩ তারিখে পালিত হতে চলেছে খুশির ঈদ।
প্রখর এই উষ্ণতায় নির্জলা উপবাসের মধ্যেই নিজ নিজ পেশায় নিযুক্ত থাকতে হয় পরিবারের অন্যদের মুখে দুটো অন্ন যোগাতে। কষ্টের পরেই
অবশ্য সেই খুশির স্বাদই আলাদা। সারা পৃথিবীর মঙ্গল কামনা।
আজ শান্তিপুর থানার উদ্যোগে, আসন্ন ঈদ উপলক্ষে শান্তিপুর বিধানসভার ৭৬ টি মসজিদের ইমাম এবং পরিচালন কমিটির কর্মকর্তাদের নিয়ে এক প্রশাসনিক মিটিং আয়োজিত হয় শান্তিপুর থানায়। প্রতি বছরের মতন এ বছরও কিভাবে খুশি সর্বাঙ্গীন হয়ে উঠবে তা নিয়ে আলোচনা করেন তারা। উপস্থিত ছিলেন, দমকল বিদ্যুৎ দপ্তর শান্তিপুর পৌরসভা এবং বিধায়ক প্রতিনিধি। উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু ওসি লালটু ঘোষ সহ বিভিন্ন সাব ইন্সপেক্টর।
বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে এ ধরনের আয়োজনে খুশি। তারাও বলেন, একদিকে যেমন বিভিন্ন পথ নিরাপত্তা এবং পরিবেশের বিভিন্ন আইন মেনে চলতে হবে অন্যদিকে পুলিশ প্রশাসনকেও সর্বদা সজাগ থাকতে হবে, বাড়াতে হবে, টহলদারীর পরিমান ‌। এদিন আলোচনায়, শান্তিপুর থানার এবং ওসির নিজস্ব যোগাযোগ নাম্বার সকলে দেওয়া হয় যাতে ছোট্ট কোন ঘটনাও সরাসরি তারা জানাতে পারেন।