আশা কর্মী এবং এএনএম স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে হেনস্থার প্রতিবাদে রাজ্যজুড়ে ডেপুটেশন

মলয় দে নদীয়া- আশা কর্মী,সেকেন্ড এ এন এম এবং এ এন এম কর্মীদের কর্মক্ষেত্রে হয়রানি এবং প্রত্যেকে করণা ভ্যাকসিন দেওয়ার দাবিতে আজ বেলা 2:30 নাগাদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবনে।
সংগঠনের জেলা সভাপতি মাধবী পাল দত্ত জানান রাজ্যের সর্বত্রই স্বাস্থ্যকর্মীরা মিলিতভাবে ডেপুটেশন দিচ্ছেন নিজ নিজ জেলা স্বাস্থ্য ভবনের আধিকারিকের কাছে। তাদের বক্তব্য, তাদের নিয়োগের চুক্তির বহির্ভূত ভাবেই শুধুমাত্র এক জন স্বাস্থ্য কর্মী হিসেবে এ দুঃসময় মানুষের পাশে থাকার নির্দেশ অমান্য করতে পারিনি, তবে রাজ্যজুড়ে ভ্যাকসিনের আকালের কারণে তাদের উপর মানসিক এবং কখনো শারীরিকভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনিক নিরাপত্তা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এ অবস্থার পরিবর্তন হলে, তবেই তারা কাজ করতে রাজি আছেন বলে জানান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবশ্য তাদের লিখিত অভিযোগ পেয়ে তাদের আশ্বস্ত করেছেন বলেই জানিয়েছেন তারা।