আর্জেন্টিনা হেরে যেতে পারে এই আশঙ্কায় মৃত্যু হল চাকদহ এর এক যুবকের

আর্জেন্টিনার অন্ধ সমর্থক ছিল বছর ২৬ বয়েসের দাস। অবশ্যই মেসির। বিশ্বকাপের দলের কোন খেলা সে মিস করে নি। শনিবার পারিবারের লোকেদের সঙ্গে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডের খেলা দেখতে বসেল। তার মাথায় ছিল, ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। খেলার মুল সময়,অতিরিক্ত সময় ড্র হয়ে যায়। অবশিষ্ট ছিল প্লান্টিক কিক। সেই সময় ড্র হয়ে যাঅওয়ার সে মেঝেতে লুটিয়ে পড়ে। প্রথমে থাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিন দিন লড়াই করার পর সেখানেই তার মৃত্যু হয়েছে। ব্রেনস্টোকে আক্রান্ত হয়। এদিন দুপুরে চাকদহ শহরের বৈদ্যুতিক চুল্লীতে দাহ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরিবার,প্রতিবেশি এবং বন্ধুরা। তাদের দাবি, মেসির দল হেরে যেতে পারে। এই আশংকা করেই ব্রেন স্টোক হয়ে তার মৃত্যু হয়েছে।