মৌমিতা দেবনাথ,
আমার বর তো পুলিশ এই সাফাই দিয়ে পুলিশের গাড়ি চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কাউন্সিলর
বড় পুলিশ তাই বেআইনিভাবে পুলিশের গাড়ি চড়ে ঘুরছেন এলাকার কাউন্সিলর। এমনটাই অভিযোগ কামারহাটি পুরসভার ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের বিরুদ্ধে। প্রশ্ন করতেই ঘটনার সাফাই দিয়ে তিনি বললেন তার বর পুলিশ তাই মাঝেমধ্যে তিনি এই গাড়িতে ঘুরে বেড়ান। অভিযোগ আসতেই কামার হাটির বিধায়ক মদন মিত্র ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তার পাশাপাশি তিনি এও বলেন যে পশ্চিমবঙ্গ হল এমন একটা জায়গা যেখানে আমি বলতে পারি যে পরের গাড়ি চড়না। কিন্তু বরের গাড়িতে চড়তে না করতে পারি না। যদিও বিষয়টি নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যে কাউন্সিলর হওয়া সত্ত্বেও এভাবে অবৈধভাবে কিভাবে তিনি পুলিশের গাড়িতে উঠতে পারেন।

