নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন করলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান
রাজ্যে বিভিন্ন জায়গায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যাদের পাকা বাড়ি জমি জায়গা আছে তাদের নাম তালিকায় রয়েছে আবার অপরদিকে যাদের পাকা বাড়ি তো দূরে থাক কোনরকমে দিন চলে আবেদন করা সত্ত্বেও তাদের নাম তালিকায় নেই। আর এবার আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম্বার দেওয়ার আবেদন করবেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। শুনতে অবাক মনে হলো ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার চুনাখালীতে। একদিকে দেখা যাচ্ছে পাকা বাড়ি দেখে মনে হচ্ছে সদ্য রং করা হয়েছে, ছাদের ওপর ডিশ টিভি বাড়ির সামনে দাঁড় করানো মোটরবাইক। আর ঠিক অন্যদিকে ঝুপড়ির মত ঘর কোনরকমে দিন আনে দিন খাওয়া পরিবার আবেদন করা সত্ত্বেও তাদের নাম নেই আবাস যোজন এর তালিকায়। আবাস যোজনায় দিন-দরিদ্রদের নাম ওঠার বদলে তালিকায় নাম নথিভুক্ত হয়েছে অঞ্চল প্রধান এবং তৃণমূল পঞ্চায়েত প্রধানের। চাপের মুখে পড়ে আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত প্রধান। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি সাফাই দিয়েছেন যে যখন তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছিল তখন তাদের কাঁচা বাড়ি ছিল। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি সাফাই যে তার পাকা বাড়ি থাকলেও তিনি আর্থিকভাবে অত্যন্ত দুর্বল তাই তালিকায় তার নাম রয়েছে। তবে আবাস যোজনা নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। বারংবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ যে পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের চাপ সৃষ্টি করছে তা বলাই বাহুল্য।

