আবারো বড়োসড়ো সড়ক দুর্ঘটনা ঘটলো দক্ষিন ত্রিপুরা জেলা বিলোনিয়ার বিজেপি মন্ডল কার্যালয় সংলগ্ন মূল সড়কের উপর

 

বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ TR-08 -3868 নাম্বারের একটি অটো গাড়ি বেপরোয়া গতিতে এসে আচমকা TR-08B -0523 একটি বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা- মারুতি সুজুকি সুইফট ডিজার গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারার ফলে, নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় অটোচালক গোপাল দেবনাথ নামে এক যুবক ।

দক্ষিন ত্রিপুরা জেলা বিলোনিয়া নেতাজি পল্লীস্থিত নিবাসী নরেন্দ্র দেবনাথের ২৬ বছর বয়সী পুত্র গোপাল দেবনাথ পেশায় অটোচালক । প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে বিলোনিয়া অগ্নিনির্বাপক দফতরকে খবর দিলে দফতরের কর্মীরা ছুটে এসে সাথে সাথে আহত যুবককে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত যুবক বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায় ।প্রত্যক্ষদর্শীদের মতে সম্পূর্ণ বেপরোয়া গতিতে অটো চালানোর ফলেই এই গুরুতর দুর্ঘটনাটি ঘটে।