আবারো পথ দুর্ঘটনা নদীয়ার করিমপুরে

মলয় দে নদীয়া:- আবারো পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত জোহরাদহ মাঠে। আজ দুপুর তিনটে নাগাদ জোনড়াদহ মাঠে একটি লাল রঙের চার চাকা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় দুরন্ত গতিতে ছুটে আসা কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি সিলভার কালারের মারুতি ওই দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়িটিকে ধাক্কা মারে। লাল রঙের গাড়িটিতে কোন লোকজন ছিল না। অপরদিকে এই মারুতি কারে তিনজন ব্যক্তি ছিল। হতাহতের খবর না পাওয়া গেলেও, মারুতি ড্রাইভার এর পায়ে আঘাত লাগে। তার হাঁটুতে চোট লাগে এবং সেখানে তিনটি সেলাই পড়ে। হাসপাতালে পক্ষ থেকে এই ব্যক্তিকে এক্সরে করতে বলা হয়েছে। এই ব্যক্তি বাড়ি করিমপুর থানার অন্তর্গত মধ্যগোপালপুর গ্রামে । বাকি দুজন করিমপুরের বাসিন্দা ।বর্তমানে এই ব্যক্তি করিমপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসাধীন। গাড়ি দুটিকে আটক করেছে করিমপুর থানার পুলিশ।