আধার কার্ড জাল করে লক্ষী ভান্ডারে আবেদন, হাতেনাতে ধরা পড়লো গৃহবধূ
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার যেখানে গৃহবধূদের প্রতিমাসে ৫০০, ১০০০ টাকা করে দেওয়া হয় নিজেদের খরচা চালানোর জন্য কিন্তু একি কান্ড লক্ষী ভান্ডারে আবেদন করার জন্য আধার কার্ড জাল করে দুয়ারে সরকার ক্যাম্পে ফরম জমা দিলেন এক গৃহবধূ। আবেদন করার সময় তার ফর্ম ও নথি দেখে সন্দেহ হওয়ায় গৃহবধূকে হাতেনাতে ধরেন সেখানে কর্মরত আধিকারিকরা। জানা গেছে ওই গৃহবধুর নাম রুপালি মন্ডল বাড়ি রঘুনাথ গঞ্জ থানার কাশিয়াডাঙ্গা এলাকায়। যদি ঐ গৃহবধূ জানিয়েছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এক ব্যক্তি তার আধার কার্ডের বয়স বদলে দেয়। যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে গৃহবধুর স্বামী স্বপন মন্ডল জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। রঘুনাথ গঞ্জ ২ নং ব্লকের ভিডিও দেবতন সরকার জানিয়েছেন ফ্রম জমা দেওয়ার সময় সমস্ত আবেদন পত্র চেক করা হয় ওই আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় গৃহবধূকে ডেকে পাঠানো হয়। সঙ্গে সঙ্গে তার আবেদনপত্র বাতিল করা হয়।

