আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে গঙ্গারামপুর পূর্ণভবা নদীর খাঁড়িতে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে গঙ্গারামপুর পূর্ণভবা নদীর খাঁড়িতে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায়।
তিনদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার খাড়ি থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সমায় মুর্মু (৪৭) বাড়ি গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায়।
পরিবার সূত্রে খবর গত বৃস্পতিবার তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি,সেই দিনই দিদির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি ,কিন্তু রাত্রি হয়ে গেলেও বাড়ি না পরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা।ঘটনার তিনদিন পর শনিবার শিববাড়ি এলাকার একটি খারীতে মৃত দেহ ভেসে থাকতে দেখতে পায় এলাকার লোকজনেরা।খবর দেওয়া হয় পুলিশে,অন্যদিকে মৃতদেহ ভেসে ওঠার খবর পেয়ে মৃতের পরিবারের লোকজনেরা ঘটনার স্থলে পৌঁছে মৃতদেহ সনাক্তকরণ করেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে রবিবার বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
তবে কি কারণে মৃত্যু ওই ব্যক্তির তা নিয়ে ধোঁয়াশা রয়েছে যথেষ্ঠ।