আজ লালগোলা ব্লক কংগ্রেস এর উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো । বর্তমান সময়ের করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ এর কথা মাথায় রেখে আজ করোনা বিধি ও সরকারের সতর্কবার্তা মেনে সামাজিক দূরত্ব মেনে আজ কর্মীসভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা , লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ দলের বিভিন্ন জেলা নেতৃত্ব । আজকের এই কর্মীসভা থেকে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন NRC হলো রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তৈরি করা একটি ভুলভুলায়য়া , NRC একটি ধাঁধা। যতদিন বিধানসভা নির্বাচন ছিল ততদিন NRC ছিল ভোট শেষ NRC ও শেষ । আবার যখন ২০২৪ সালে লোকসভা নির্বাচন আসবে তখন মোদী ও দিদি মিলে আবার NRC কে ঘুম থেকে ডেকে তুলবে । তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে উদ্দেশ্য করে বলেন যে আপনার যদি মূল লক্ষ হয় বিজেপির বিরুদ্ধে লড়াই করা তাহলে গোয়া না গিয়ে উত্তরপ্রদেশ জান। প্রতিদিন উত্তরপ্রদেশ এর বিজেপি নেতৃত্ব দল ছেড়ে পালাচ্ছে তাদের নিজের দলে নিয়ে এসে লড়াই করুন। আপনি মোদী বিরোধী নয় আপনি হলেন কংগ্রেস বিরোধী । তিনি বলেন যে আগামী দিনে আবার এই বাংলায় এই মুর্শিদাবাদে কংগ্রেস তার হারিয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধার করবে । তিনি বলেন তৃণমূল কংগ্রেস আজ মানুষের অধিকার মানুষকে দয়া হিসেবে দিতে চায় । মানুষের অধিকার মানুষকে বুঝতে না দেওয়ার জন্য আজ বর্তমান প্রজন্মকে শিক্ষার আলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । তিনি আরো বলেন যে কংগ্রেস থাকাকালীন কংগ্রেস সমস্ত কিছুর অধিকার মানুষকে দিয়েছে , অন্য কোনো দল সাধারণ মানুষকে কিছু দিতে পারেনি। তিনি বলেন যে যে বিষয়ে সরকারের হস্তক্ষেপ করা দরকার সেই বিষয়ে হস্তক্ষেপ করছে হাইকোর্ট , কারণ সরকার অদক্ষ অযোগ্য ।

