মলয় দে নদীয়া:- আজ বাদকুল্লা অনামী ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা করতে আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলছে জোর প্রস্তুতি। করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হেলিপেডের জায়গা থেকে শুরু করে সভামঞ্চ। বেশ কিছুদিন আগে এই মাঠেই নব জোয়ার কর্মসূচি ছিলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সভা করা সম্ভব হয়নি । ত্রিপলে জল জমে মূল সভা মঞ্চে ওপরে একটি অংশ ভেঙে পড়ে।
নব জোয়ারের স্বপক্ষে সভা কর্মসূচি ভেস্তে যাওয়ায় বাদকুল্লায় একটি রোড শো করেন তিনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় আসবেন হেলিপেডে। বাদকুল্লা গাংনী ফুটবল খেলার মাঠে ব্যবস্থা করা হয়েছে হেলিপেডের। সকাল থেকে বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে হেলিপ্যাড ল্যান্ড করার জায়গায়। তবে বৃষ্টিতে উপেক্ষা করেই জনজোয়ারে পরিণত হবে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। তবে মঞ্চ হোক বা তোরন , কিংবা কর্মী সমর্থকদের বসার জায়গা সবটাই নিরাপদ রাখতে জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে।

