মালদহ- আগ্রহ কমছে পড়ুয়াদের মধ্যে। সমস্ত আসন পূরণ হচ্ছে না। কমার্স ও ইকোনমিক্স বিষয়ে পড়ুয়া না মেলায় আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আগামী শিক্ষাবর্ষ থেকেই দুইটি বিষয়ে স্নাতকোত্তরে আসন কমানো হচ্ছে। গত পাঁচ বছর ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে কমার্স ও ইকোনমিক্স বিষয়ে পড়ুয়া মিলছেনা। আসন সংখ্যা অনুপাতের অনেক কম পড়ুয়া ভর্তি হচ্ছেন। এতে বিভিন্ন সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তারি জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি বিষয়ে আসন সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রথম থেকেই দুটি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ১০০ টি করে আসন খোলা হয়। প্রথম থেকেই এই দুটি বিষয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ কম দেখা দিয়েছিল। প্রথমদিকে পড়ুয়া ভর্তি হলেও এখন অনেক কম ভর্তি হচ্ছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কয়েকটি কলেজে স্নাতক স্তরে কমার্স ও ইকোনমিক্স পড়ানো হয়। বর্তমানে কলেজ গুলিতে ও আসন সংখ্যা পূরণ হয়না এমনটায় দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কমার্স ও ইকোনমিক্স বিষয়ে পড়ুয়াদের আগ্রহ কমছে। এর কারণ স্কুল সার্ভিসে এই দুটি বিষয়ে আসন খুব কম। রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে এই দুটি বিষয়। তবুও প্রতিটি স্কুলে পড়ানো হয় না। তাই স্কুল সার্ভিসে আসন কম থাকে। এছাড়াও এই দুই বিষয়ের উচ্চ শিক্ষায় পড়াশোনা করে অন্য কোথাও তেমন কাজের সুযোগ মেলেনা। তাই ধীরে ধীরে পড়ুয়াদের মধ্যে এই দুই বিষয়ের পড়াশোনা করার আগ্রহ কমে যাচ্ছে। এমনটায় মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশ। আগামী শিক্ষাবর্ষ থেকেই কমার্স ও ইকোনোমিক্স বিষয়ে স্নাতকোত্তর স্তরে আসন কমাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে দুইটি বিষয়ে ১০০ টি করে আসন রয়েছে। কমিয়ে ৫০টি করে আসন রাখার সিদ্ধান্ত নিয়েছে।

