মৌমিতা দেবনাথ,
আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে তৃণমূল নেতার ভাইয়ের সাথে দেখা করার নির্দেশ দুষ্কৃতীদের
দুষ্কৃতীদের জুলুম বাজির শিকার হলেন এক ব্যবসায়ী। তোলা না দেওয়ায় দুষ্কৃতীদের জুলুমের শিকার হলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাওগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার জমি ব্যবসায়ী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের ভাইয়ের সাথে দেখা করার নির্দেশ ওই দুষ্কৃতীদের। জানা গেছে কিছুদিন আগেই কাওগাছি ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় এক জমি ব্যবসায়ী সমীর চ্যাটার্জি তার দু বিঘা জমি প্লটিং করার কাজ শুরু করেন। ওই ব্যবসায়ীর অভিযোগ ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছায় চারজন দুষ্কৃতি তারা বন্দুক দেখিয়ে জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের সাথে দেখা করা নির্দেশ দেয়। ওই দুষ্কৃতীরা এসে জমি ব্যবসায়ীকে ছোট শ্যামের সাথে দেখা করতে বলে কিন্তু ব্যবসায়ী স্বাভাবিক ভাবে বুঝতে পারেননি ছোট শ্যাম কে। তখনই নাকি ওই দুষ্কৃতীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

