আগামীকাল রথ উৎসব। ভারত বর্ষ ,তথা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে ও এই রথ উৎসবে আনন্দে মেতে উঠবেন ভক্তরা।

আগামীকাল রথ উৎসব। ভারত বর্ষ ,তথা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে ও এই রথ উৎসবে আনন্দে মেতে উঠবেন ভক্তরা। তবে করোনার আবহে দু’বছর ধরে রথযাত্রা ইংরেজবাজার শহরে বেরোয়নি । তবে এবার করোনার প্রকোপ কাটিয়ে ফের নামতে চলেছে ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ ।তার প্রস্তুতি চলছে জোড় কদমে ইতিমধ্যেই তিনটি রথের রংয়ের কাজ শেষ হয়েছে এখন শুধু রথ সাজান বাকি ।অন্যদিকে মালদা ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে বোদে প্রসাদ প্যাকেট করতে দেখা গেল ভক্তদের।রথযাত্রার দিন ইংরেজবাজার শহরে মালদার ইসকনের তিনটি রথ শহরের রাজপথ দিয়ে যাবে । তখন অসংখ্য রাস্তা দুপাশে ধরে ভক্তদের এই ছোট প্যাকেটে করে বোদে প্রসাদ দেওয়া হবে ।মালদা ইসকনের মন্দিরের অধ্যক্ষ ব্রজ রাজ কানাই দাস জানান বিগত দুবছর করোনার প্রভাবে আমরা রথযাত্রা করতে পারেনি। তবে এবার রথযাত্রা ধুমধাম করে মহাআরম্বরে পালিত হচ্ছে ।প্রথম রথযাত্রার দিন সকালবেলা মঙ্গল আরতির মাধ্যমে রথযাত্রার উৎসব শুরু হচ্ছে । তারপর দুপুর বেলা পাণ্ডব বিজয় মাধ্যম দিয়ে ভগবান শ্রী জগন্নাথ ,বলরাম ,সুভদ্রা মহারানী কে, রথে আমরা বসিয়ে তারপর ইংরেজবাজার শহরের নেতাজি মোড় থেকে শুরু করে পোস্ট অফিস, গৌউরোড মোড়, হয়ে রবীন্দ্ এভিনিউ, রথবাড়ি মোর, কান্নি মোড়, ৪২০ মোর হয়ে পল্লীশ্রী মাঠে আমরা পৌঁছাব ।এবং সেখানেই ৭ দিন রথ থাকবে। সাত দিন ধরে চলবে বিভিন্ন ধর্মীয় সংগীত অনুষ্ঠান হবে ।এবারে আমরা পাঁচ কুইন্টাল বোঁদে প্রসাদ ভোগ ভক্তদের মাঝে বিতরণ করব।