আগামীকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস।

মালদা: আগামীকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস। গোটা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা থেকেও দলীয় কর্মী সমর্থকরা বাসে করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর ফলে মালদা শহরের বিভিন্ন রুটে বাসের সংখ্যা কমে আসায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেটে এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা জেলা বাস মিনি বাস অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল রায় জানান, যাত্রী পরিষেবা, ঠিকঠাক রয়েছে। মালদা জেলার বিভিন্ন রুটে যাত্রীরা যাতে কোন রকম সমস্যায় না পড়ে তার জন্য অধিক মাত্রায় বাস রয়েছে।