আগামী ৩ রা জানুয়ারি থেকে কি রাজ্যে জারি হতে চলেছে আংশিক লকডাউন?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আগামী ৩ রা জানুয়ারি থেকে কি দেশে জারি হতে চলেছে আংশিক লকডাউন?
নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তবে বছর শেষে উৎসবের আনন্দকে মাটি করতে ফের হানা দিয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যেই করোনার উৎস স্থল চীনে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড পরিস্থিতি। হাসপাতালে পাওয়া যাচ্ছে না রোগীর জন্য বেড। এ দৃশ্য আরো একবার মনে করিয়ে দিচ্ছে দু বছর আগের সারা বিশ্ব জুড়ে সেই ভয়ঙ্কর মহামারীর পরিস্থিতিকে। ফের একবার করোনা নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে ভারতেও।স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুসারে দেশে শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা বেড়েছে। তিন জনের বেশি মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। এর মধ্যে দু’টি মৃত্যুর খবর এসেছে মহারাষ্ট্র থেকে। রাজধানী দিল্লিতেও এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তবে কি দেশে ফের ৩ রা জানুয়ারি থেকে চালু হতে চলেছে আংশিক লকডাউন? স্বাস্থ্য মন্ত্রকের ইঙ্গিতে তো তেমনটাই আভাস মিলছে।করেনা পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড প্রতিরোধে মাস্ক পরার উপরে জোড় দিয়েছেন তিনি। বলেছেন জোনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথাও। শুক্রবার বেলা তিনটে নাগাদ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি স্পষ্ট জানিয়েছেন যে মাস্ক বিধি পুনরায় চালু করতে হবে কারণ আমরা করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তাই উৎসবের মধ্যেও মাস্ক পরতে হবে। বিশেষ করে জনবহুল জায়গা গুলোতে তিনি মাস্ক বিধি চালু করার বিষয়ে জোর দিয়েছেন। তবে কি আগামীতে ৩ রা জানুয়ারি থেকে ফের লকডাউন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে দেশবাসী? তা আগামী দিন কয়েক পরেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে।