নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে চাকদহ সম্প্রীতি মঞ্চের সামনে পথ অবরোধ করে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে, চাকদহ সম্প্রীতি মঞ্চের সামনে সুখসাগর রোড অবরোধ করে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। প্রসঙ্গত উল্লেখ্য আবাস যোজনার ঘর সার্ভে করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় বসিরহাটের রেবা বিশ্বাস নামে আইসিডিএস কর্মীকে। মানসিক চাপের মুখে পড়েই আত্মহত্যা করেন ওই আইসিডিএস কর্মী এমনটাই অভিযোগ এসেছিল। আর সেই অঙ্গনারী কর্মীর মৃত্যুর প্রতিবাদে চাকদায় আজ পথে-বিক্ষোভে সামিল হল অঙ্গনারী কর্মীরা। তারা জানালেন বারংবার জোড়বশত তাদেরকে দিয়ে আবাস যোজনার কাজ করিয়ে নেওয়া হচ্ছে। সি আই টি ইউ চাকদহ ব্লকের সম্পাদিকা লক্ষ্মী দাস এর অভিযোগ বারংবার এলাকার বিডিও থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা তাদেরকে দিয়ে জোরপূর্বক আবাস যোজনার কাজ করিয়ে নেওয়া হচ্ছে। আর না করতে চাইলেই দেওয়া হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার শোকজ। এই ধরনের জোর জুলুম করে কাজ করানো তারা আর মেনে নেবে না। এরকম মানসিক অত্যাচার তাদের উপর চলতে থাকে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে পথে নামবেন। মানসিক অত্যাচারের মুখেই পরেই আত্মহত্যা করেন ওই আশা কর্মী। এই এর দায়ভার কে নেবেন এমনটাই অভিযোগ জানাবেন লক্ষ্মী দাস। বিক্ষোভের ফলে বেশ কিছুক্ষণ চাকদহ সম্প্রীতি মঞ্চের সামনে সুখ সাগর রোডে বন্ধ ছিল নিত্যযাত্রীদের যাতায়াত। যার ফলে বেশ দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ, এরপর তিনি কর্মীদের আশ্বস্ত করেন, তিনি জানাবেন যে তারা সকলকেই চাকদহ পৌরসভার মানুষ মনে করেন কাউকেই আলাদা ভাবেন না এবং তার কথাতেই এরপর অবরোধ তুলে নেয় অঙ্গনারী কর্মীরা।

