অস্থায়ী পোস্ট অফিস কর্মীর রান্না ঘরের উনুনের পাশে উদ্ধার শত শত আধার কার্ড

মৌমিতা দেবনাথ
অস্থায়ী পোস্ট অফিস কর্মীর রান্না ঘরের উনুনের পাশে উদ্ধার শত শত আধার কার্ড
অস্থায়ী পোস্ট অফিস কর্মীর বাড়ি থেকে উদ্ধার শত শত আধার কার্ড। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটেছে , হাবড়া থানার আটুলিয়া এলাকায় । জানা গেছে ওই এলাকায় গৌরাঙ্গ শীল নামে এক ব্যক্তির বাড়ি থেকে কয়েক হাজার সিলবন্দি আধার কার্ড উদ্ধার করে পুলিশ। বিপুল পরিমাণ আধার কার্ড দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশেরও একজন অস্থায়ী পোস্ট অফিস কর্মীর বাড়ি থেকে কি করে এলো বিপুল পরিমাণ আধার কার্ড উঠছে প্রশ্ন। জানা গেছে এদিন বিকেলে দুই কিশোর খেলতে খেলতে ওই ব্যক্তির বাড়ির রান্না ঘরের পাশে আধার কার্ড পড়ে থাকতে দেখে। ঘটনা প্রকাশ্যে আসতেই এরপর খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশ এসে উদ্ধার করে আধার কার্ড গুলি। যদিও ঘটনার সাফাই দিয়ে ওই ব্যক্তি জানান যে বিলি করার জন্যই তিনি আধার কার্ডগুলি পোস্ট অফিস থেকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন। কিন্তু কি করে সরকারি গুরুত্বপূর্ণ নথি একজন পোস্ট অফিসের অস্থায়ী কর্মীর বাড়িতে এল উঠতে শুরু করেছে প্রশ্ন।