অষ্টমঙ্গলায় গিয়ে হারিয়ে গেল বউ, শ্বশুর বাড়ির সামনে ধর্নায় স্বামী

মৌমিতা দেবনাথ,
বিয়ের পর অষ্টমঙ্গলায় গিয়ে প্ল্যাকার্ড হাতে শশুর বাড়ির সামনে ধর্নায় যুবক। কিন্তু কেন। বউ হারিয়ে গেছে যে।অষ্টমঙ্গলায় গিয়ে যে বউ হারিয়ে ফেলতে হবে তা বোধহয় ভাবতেও পারেননি এই যুবক। কিন্তু বউ কিভাবে হারিয়ে গেল? ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের। ঘাটাল থানার দীর্ঘ গ্রামের বাসিন্দা সৌরভ চানক। ওই যুবক জানালেন বিগত এক বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে ওই যুবতীর সাথে তার বিয়ে হয়। সেই সময় তাদের সম্পর্ক কেউ মেনে নেয়নি। দীর্ঘ বেশ কিছু সময় কেটে যাওয়ার পর , মেয়ের বাবা তাদেরকে শশুর বাড়ি আসার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। যুবকের অভিযোগ তাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে।আর তাঁর বউকে মারধর করে বাড়িতে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। বাড়িতে তালা ঝুলিয়ে সকলে ভেতরে বসে আছে।বিষয়টি দেখতে উৎসুক জনতার ভিড় জমে গেছে ঘটনাস্থলে। যদিও এ বিষয়ে ঘাটাল পুলিশকে কোনরকম অভিযোগ দায়ের করা না হলে তারা কোনো পদক্ষেপ নেয়নি।