অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত হলো বিদ্যালয়
মলয় দে নদীয়া: আজ তেসরা জানুয়ারি সারা রাজ্যের পতন নদীয়ার বিভিন্ন প্রান্তে সরকারি নিয়ম মেনে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পঠন-পাঠন শুরু করা হলো বিভিন্ন বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন বিদ্যালয়ে পুরনো চেনা ছন্দে স্কুল ইউনিফর্ম পড়ে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে হাজির হয় স্কুল প্রাঙ্গনে।
গেটে স্যানিটাইজার এবং থার্মাল স্ক্রিনিং করার পর বিভিন্ন স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে বিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় প্রার্থনা করে নিজে নিজে ক্লাসে প্রবেশ করে পড়ুয়ারা । চেনা ছন্দে রোল কলের পরেই শুরু হয় পঠন-পাঠন। বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানা গেছে, যে কোনো শ্রেণীর মোট ছাত্র-ছাত্রীর অর্ধেক সপ্তাহে তিন দিন এবং বাকি অর্ধেক সপ্তাহের বাকি তিন দিন এভাবেই প্রাথমিকভাবে শুরু হচ্ছে পঠন-পাঠন। তবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য উন্মুক্ত মাঠ বা খোলা জায়গায় আগামী 7 তারিখ থেকে শুরু হবে পড়াশোনা। বহুদিন বাদে বিদ্যালয়ে আসতে পেরে খুশি স্কুল পড়ুয়ারা। বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে এবছর উত্তীর্ণ হয়েছে তারা পঞ্চম শ্রেণীতে ভর্তির পর মাত্র কয়েক মাস ক্লাস করার পরেই বন্ধ হয়ে গেছিল স্কুল। তাই শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠী অনেকের সাথেই পরিচয় ঠিকমতন হয়েছিল না, তাই আজ প্রথম দিন সে পর্ব সেরে তারপর শুরু হয় পড়াশোনা।

