অল্পের জন্য ফের ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস

এখনো কাটেনি করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনার সেই রেশ। দেশবাসীর মনে এখনো দগ দগে সেই স্মৃতি। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ট্রেন দুর্ঘটনায় আহত বহু মানুষ। নিখোঁজ অসংখ্য মানুষ, মৃত্যু হয়েছে বহু মানুষের। মৃত্যু শোকে বহু মানুষের পরিবার-পরিজনরা। আর সেই রেশ কাটতে না কাটতেই আবারো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হল রাজধানী এক্সপ্রেস। তবে অল্পের জন্য রক্ষা পেল দুর্ঘটনার হাত থেকে। জানা গেছে আজ নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস পুরুলিয়ার সাঁওতাল ডিহিতে লেবেল ক্রসিং এর সময় একটি ট্রাক্টারে ধাক্কা মারে রাজধানী এক্সপ্রেস এর বগী। লেবেল ক্রসিং এর ঢোকার সময় বিকল হয়ে যায় ট্রাক্টরটি। সেই সময় নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ওই লাইনে চলে আসে রেল লাইনের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ট্রাক্টারে ধাক্কা লাগতেই থেমে যায় রাজধানী এক্সপ্রেস যার ফলে বেশ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীরা। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ এবং সাসপেন্ড করা হয়েছে গেট ম্যানকে। ঘটনায় আরো একবার প্রশ্ন উঠছে আর কত ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকবে দেশবাসী।