অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য কমিটির আহবানে বিলকিস কান্ডে ১১ অপরাধীর আমৃত্যু সাজা কাটানোর দাবিতে, পোস্ট অফিসে সপ্তাহব্যাপী গণ চিঠি প্রেরণ কর্মসূচির সূচনা
মলয় দে নদীয়া :-আজ থেকে 15–21Sept.22 দাবী সপ্তাহে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের
নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে
বিলকিস কান্ডের ১১ জন ঘৃণ্য অপরাধীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার দাবিতে সুপ্রিম কোর্টে গণস্বাক্ষর সম্বলিত পোস্টকার্ড প্রদান কর্মসূচি পালিত হয় কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে।
বেলা 12 টায় কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে সংগঠনের নেতৃত্বরা হাজির হন, পথ চলতি সচেতন নাগরিকদের এ বিষয়ে সচেতন করিয়ে তাদের মাধ্যমেও বিভাগীয় দপ্তরে গণচিঠি পোস্ট করা হয়। সংগঠন সূত্রে জানা যায় শতাধিক চিঠি আজ পোস্ট হয়েছে চলবে সারা সপ্তাহ ধরে।

