নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অর্থসংকটে বাবা-মায়ের চোখের সামনে পড়ছে সন্তান মৃত্যুর কোলে ঢলে ।
চরম অর্থাভাবের মধ্যে চলছে জীবন সংগ্রামের লড়াই। অভাবের সংসারে ঘনিয়ে ঘনিয়ে এসেছিল মারাত্মক বিপদ এক বছর আগে। বাবা-মায়ের চোখের সামনে নিত্যদিন একটু একটু করে যেন মৃত্যুর দিকে এগিয়ে চলেছে ছোট্ট ছেলেটি। বসিরহাটের স্বরূপনগর ব্লকের বাংলা নেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঙ্গ পাড়ার বাসিন্দা পাঁচ বছরের রিক অধিকারী। বিগত বেশ কিছুদিন যাবত লিভারের গুরুতর জটিল রোগে ভুগছে। চিকিৎসকরা জানিয়েছে তার লিভার ড্যামেজ হয়ে গিয়েছে। তাই সেটা বদলাতে হবে না হলে মাত্র ২৯ দিন সে বাঁচবে। এ কথা শোনা মাত্রই বাবা-মা নিজের সর্বস্ব টুকু দিয়ে আদরের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। লড়াই চলছে মৃত্যুর সাথে। ইতিমধ্যেই চিকিৎসায় খরচ হয়ে গিয়েছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। লিভার বদ রাতে খরচা হবে প্রায় ২২ লক্ষ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয় এতো টাকা জোগাড় করা। তাই তো বাবা-মা সর্বস্বটুকু হারিয়ে একমাত্র সন্তানের বেঁচে থাকার জন্য দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। কলকাতা থেকে বাচ্চাটিকে ট্রান্সফার করা হয়েছে বেলুড়ে। সেখান থেকে জানিয়েছে টাকা জোগাড় না হলে সম্ভব নয় চিকিৎসা। রিকের বাবা জানিয়েছেন তিনি এখন সর্বহারা তাই যদি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে তার সাথে একবার দেখা করার অনুরোধ জানিয়েছেন।

