অমর্ত্য সেনের বাড়ির দলিল নিজের হাতে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ,
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর জমি অধিগ্রহণ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই বিতর্কে কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। আর সেই সব বিতর্কের মাঝেই বাড়ির মাপ ঝোপ সংক্রান্ত কাগজপত্র তার হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য যেদিন বোলপুরে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে বিএলআরও অফিসে গিয়ে জমির নথি দেখিয়ে তিনি জানান, বিশ্বভারতীর দাবি ভুল এভাবে কোন মানুষকে অপমান করা যায় না। হুঁশিয়ারি দেন পর তারা আইনত ব্যবস্থা নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, শান্তিনিকেতনের একটি জমির কিছু অংশ ছেড়ে দিয়ে আমার তো সেন কে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন নথি তুলে দেওয়ার সাথে সাথে অমর্ত্য সেনের বাড়ির বাইরে ও বাড়ানো হলো নিরাপত্তা।