মৌমিতা দেবনাথ
অভিষেকের জনসংযোগ যাত্রার প্রথম দিনেই তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি
জনসংযোগ যাত্রা শুরুর প্রথম দিনেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল অভিষেকের দুটি সভায়। সাহেবগঞ্জ এবং গোসাইমারির দুটি পৃথক এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছারতেই শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। গোপন ব্যালট বাক্স ছিনতাই এর অভিযোগে তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় বচসা।সাহেবগঞ্জে ভাঙ্গা হয় ব্যালট বাক্স। পুলিশের সামনেই চলে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জানা গেছে সাহেবগঞ্জে সভায় যে ব্যালট বাক্স রাখা হয়েছে সেখানে তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষ প্রার্থী নির্বাচনের জন্য গোপনে ভোট দিতে পারবেন বলে জানানো হয়। কিন্তু অভিষেক ব্যানার্জি সভা ছাড়তেই শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায়। কার্যত রনক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা সভা স্থল।

