নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ২৪ ঘন্টায় মধ্যে পদত্যাগ করলেন প্রধান, উপ প্রধান এবং অঞ্চল সভাপতি।
মেদিনীপুর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা পত্র জমা দেওয়ার নির্দেশ দেন। কারণ তার কাছে অভিযোগ আসে যে সেখানকার অঞ্চল প্রধান এবং প্রধান উপপ্রধানরা মানুষের সমস্যার কথা শুনছেন না এবং জনগণের কাজ করছেন না। তাই মারিশদা পাঁচ নম্বর জিপির কন্টাই তিন নম্বর ব্লক প্রধান ঝুনুরানী মন্ডল উপপ্রধান রমা কৃষ্ণ এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে পদত্যাগ করার নির্দেশ দেন। সেই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতে দলীয় নির্দেশ মেনে ভিডিওর কাছে পদত্যাগ পত্র জমা দিলেন অঞ্চল সভাপতি প্রধান এবং উপপ্রধান। এ দিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূলের প্রতীক চিহ্নে জিতবে এবং বিজেপির হয়ে কাজ করবে এ আমরা মেনে নেব না। আগামী দিনের দলে থেকেও যারা জনগণের কাজ না করবে এবং মানুষের সমস্যা সমাধান করতে না পারে তবে তাদেরকেও ছাটাই করা হবে। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগে পূর্ব মেদিনীপুরের জনসভায় তিনি প্রধান উপপ্রধানের ইস্তফার নির্দেশ দেন।

