মৌমিতা দেবনাথ
ভয়াবহ সেই দুর্ঘটনা একান্ন ঘণ্টা পরে অবশেষে বালেশ্বরে গড়ালো ট্রেনের চাকা। শুক্রবার সন্ধ্যায় বীভৎস সেই দুর্ঘটনার পর দুদিন যাবত ওই লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজে হাত লাগায় রেল কর্মীরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে বুধবারের মধ্যেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস মালগাড়ি উপরে উঠে যায় আর তারপরের ভয়াবহ রূপ দেখেছে গোটা দেশ। অতি দ্রুত তৎপরতার সাথে রেল লাইন গুলি মেরামত করা হয়েছে।আজ সকালে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও চলেছে। কিন্তু অত্যন্ত ধীর গতিতে এই রুট দিয়ে ট্রেন পাস করানো হয়েছে। রেল লাইনের দু সাইডে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া ট্রেনের বগি গুলোকে আলাদা করে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে ট্রেনের যাত্রীরা তা দেখে আতঙ্কিত না হয়ে পড়েন। এলাকার মানুষও বেশ আতঙ্কিত এখন কারণ বিভৎস সেই আতঙ্কের রেশ তাদের মনে । এখনও বহু মানুষ দেখতে আসছেন ভাঙাচোরা বগিগুলোকে। একদিকে ট্রেন পাশ করানো হচ্ছে এবং অন্যদিকে অত্যন্ত দ্রুত তার সাথে চলছে লাইনের কাজ।

