মৌমিতা দেবনাথ
অনুব্রত না থাকার কোন প্রভাব পড়বে না পঞ্চায়েত ভোটে- জানালেন সাংসদ শতাব্দী রায়
গরু পাচার মামলায় এই মুহূর্তে হেফাজতে অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। তাই বীরভূমে এবার কেষ্ট বিহীন পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুব্রত না থাকার প্রভাব তৃণমূলের ভোটে কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দিয়ে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় জানালেন পঞ্চায়েত ভোটে অনুব্রত মণ্ডল না থাকার কোনো প্রভাবই পড়বে না। পাশাপাশি তিনি এও জানালেন ইডি হেফাজতে বারবার প্রকাশ্যে এসেছে অনুব্রত মণ্ডলের শরীর খারাপ হয়ে যাওয়ার কথা সেটা দেখার দায়িত্ব ইডির। এদিন সাঁইথিয়ার হাতুরা গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দিদির দূত হয়ে পৌঁছান সাংসদ শতাব্দী রায় সেখানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির বিষয়টি নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।

