অতিথি শিক্ষককে ক্লাস প্রতি দেওয়া হবে ১০০ টাকা, বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক
অতিথি শিক্ষকদের কলেজে পড়ানো জন্য ক্লাস প্রতি দেওয়া হবে ১০০ টাকা, সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের তপন ন্যাথানিয়াল মুরমু কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক।সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রির পাশাপাশি কলেজে পড়ানোর জন্য যা যা যোগ্যতা থাকা চাই, সবই থাকতে হবে অতিথি শিক্ষকদের। তাঁরা সপ্তাহে সর্বাধিক ১৫টি করে ক্লাস করাতে পারবেন। প্রতি ক্লাসের জন্য তাঁদের সাম্মানিক হবে ১০০ টাকা। অর্থাৎ, হিসাব মতো সপ্তাহে অতিথি শিক্ষকদের রোজগার হওয়ার কথা ১,৫০০ টাকা। যদিও কলেজ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি নিয়ে কোন রকম মন্তব্য করতে চাননি। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে,এত কম সাম্মানিক দিয়ে আদতে শিক্ষকদের অপমান করা হচ্ছে। এই সিদ্ধান্তের নিন্দা করেছেন সুকান্ত মজুমদার ও সুজন ভট্টাচার্য।

