মৌমিতা দেবনাথ
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিজেপির পতাকা লাগিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন, তুঙ্গে বিতর্ক
সরকারি প্রতিষ্ঠানে বিজেপির পতাকা লাগিয়ে হনুমান জয়ন্তী উদযাপন ঘিরে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত গতকাল ছিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এবং একই সাথে হনুমান জয়ন্তী, তাই রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে বিজেপি কর্মী সমর্থকরা। দিনটিকে উদযাপন করেছেন আর সেখানে দেখতে পাওয়া গেল এক অন্যরকম চিত্র। বৈকুন্ঠপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বস্তি পল্লী এলাকায় একটি অঙ্গনওয়ারী কেন্দ্রে দেখতে পাওয়া গেল এই চিত্র। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন হনুমান জয়ন্তী যে কেউ পালন করতেই পারে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক পতাকা উত্তোলন করা উচিত হয়নি।

