অগ্নিগর্ভ ভাঙরে পৌছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

মৌমিতা দেবনাথ
মনোনয়ন পেশের প্রথম দিন থেকেই অগ্নিগর্ভ ভাঙ্গর।তৃণমূল এবং ISF-এর সংঘর্ষে বৃহস্পতিবার দিনভর আলোচনার কেন্দ্রে থেকেছে এই অঞ্চল। একদিকে ঝরেছে রক্ত অন্যদিকে গুলি বারুদ বোমা বিস্ফোরণে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙ্গর।শুক্রবার তপ্ত ভাঙড়ে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকাল ১০টা নাগাদ রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল। প্রথমে তিনি বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন। এখানেই গতকাল তীব্র অশান্তির সৃষ্টি হয়েছিল।
ভাঙড় ২ এর বিডিও অফিসে যান রাজ্যপাল। তিনি সরাসরি বিডিওর সঙ্গে কথা বলেন। ঠিক কি কারনে এহেনও অশান্তির সৃষ্টি হয়েছিল ভাঙ্গরে তা জানার চেষ্টা করেন। পাশাপাশি স্থানীয় মানুষদের সাথেও কথা বলেন তিনি।