নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
24th বঙ্গভূমি ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং সোনা জয় চাকদহের কিশোরের
গত ১৫ই জানুয়ারি নিউটাউনে আয়োজিত হয়েছে 24থ বঙ্গভূমি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই দুর্দান্ত সাফল্য নিয়ে এলো চাকদহের কিশোর সক্রিত শেঠ। নিউ টাউন এ আয়োজিত এই খেলায় সোনা এবং ব্রোঞ্জ জয় করেছে সক্রিত। এই মুহূর্তে চাকদাহর আমরা একাডেমীর নবম শ্রেণির ছাত্র। এই দুর্দান্ত সাফল্যের পর জানালো, সেন্ট মেরি স্কুলে কেজি ওয়ান এ পড়ার সময় থেকেই সে ক্যারাটে শিখছে, প্রথমে নিউ ব্যারাকপুর আয়োজিত স্টেট চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে সে জয়ী হয় এরপর দুই থেকে তিন মাস পরে ন্যাশনাল খেলতে যায় দিল্লিতে সেখান থেকে ব্রোঞ্জ পাওয়ার পর ইন্টারন্যাশনাল খেলার জন্য নেপালে যায় এবং সেখান থেকেও সে সিলভার জয় করে। আগামী দিনে তার স্বপ্ন এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলার এবং ভবিষ্যতে তার লক্ষ্য অলিম্পিক। কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ায় এই খরচ জগতে কার্যত হিমশিম খাচ্ছে তার বাবা। সংসার সময়ে ছেলের খেলার খরচ তিনি বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে তাই তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সাহায্যের জন্য।

