মৌমিতা দেবনাথ
এখনই মিলছে না স্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন আরো তীব্র তাপপ্রবাহের সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে লু বইবে, আরেক দিকে প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। জুনের শুরুতেই বৃষ্টির আশা করেছিল বঙ্গবাসী। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল জুনের প্রথম সপ্তাহে ফের তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে। চলতি সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তাই চিকিৎসকরা তীব্র গরমে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।শুধু দক্ষিণবঙ্গ নয়, তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে ৩ জেলায় তাপপ্রবাহ চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের । তবে বৃষ্টির এখনো পর্যন্ত কোন সম্ভাবনা নেই আজ ও কাল কিছু জায়গায় খুবই সামান্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থাকবে একই রকম।

