নদিয়ার চাকদহের চাঁদুড়িয়া এক নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ ১লা জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ সংগ্রহ করার কাজ। এই বর্জ্য পদার্থ গুলিকে আলাদা আলাদা করে পচনশীল এবং অপচনশীল ভাবে রেখে জৈব সার তৈরির জন্য উদ্যোগ নেয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এর ফলে গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন যুবকদের কর্মসংস্থান তৈরি হয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামগুলি জঞ্জাল মুক্ত হচ্ছে। যার ফলে উপকৃত হচ্ছে এলাকার নাগরিকেরা। এ বিষয়ে চাদুরিয়া ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী দাস হালদার বলেন, বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশিল বর্জ্য পদার্থ সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো এক জায়গায় জড়ো করে তা থেকে জৈব সার নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জৈব সার চাষিরা ব্যবহার করতে পারছে। মূলত চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতকে আমরা পরিষ্কার করতে চাইছি যাতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। এ বিষয়ে আরো কি বললেন শেফালী দাস হালদার শুনে নিন।

