প্রতিবছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে বাসন্তী পূজোর আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘ

প্রতিবছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে বাসন্তী পূজোর আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘ। জানা যায় প্রতিবছরই পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পঞ্চমী থেকেই বাসন্তী পূজার আয়োজন করা হয়ে থাকে। তারই অঙ্গ হিসাবে সোমবার সকালে ভারত সেবাশ্রম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। গোটা সাহাপুর পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় মহিলাদের পাশাপাশি পুরুষরা অংশ নেয়। জানা যায় এরপর অনুষ্ঠিত হয় ষষ্ঠী পুজো। বাসন্তী পূজা উপলক্ষে বসেছে সুবিশাল মেলাও।