লরির ধাক্কা মৃত্যু হল এক ভ্যানচালকের আহত হয়েছেন আরো একজন

-লরির ধাক্কা মৃত্যু হল এক ভ্যানচালকের আহত হয়েছেন আরো একজন। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেলে। মর্মান্তিক পথে দুর্ঘটনা ঘটেছে সোমবার দুপুরে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর স্ট্যান্ডে। মৃত ভ্যান চালকের নাম বিশু শেখ বয়স(৫০) বছর আহত হয়েছেন আমির শেখ বয়স(৪৫) বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানারপুর কুড়োল পাড়া এলাকায়। পরিবার স্থানের সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ দুপুরে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল বিশু সেখ। ফেরার সময় সুজাপুর স্ট্যান্ডে পেছনদিক থেকে একটি লরি সজরে ধাক্কা মারে ভ্যানটিকে। ঘটনাস্থলাই গুরুতর আহত হন দুইজন তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা ভ্যানচালকের মৃত বলে ঘোষণা করে। আমির শেখ বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেলে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনা শোকের ছায়া নেমে এসেছে মৃত ভ্যান চালকের পরিবারসহ গোটা গ্রাম।