স্বামী স্ত্রীর ঝগড়া। আত্মঘাতী স্বামী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায়।

স্বামী স্ত্রীর ঝগড়া। আত্মঘাতী স্বামী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায়। রবিবার সকালে দেহ ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে মৃত ওই যুবকের নাম সাদ্দাম শেখ। জানা যায় গত চার বছর আগে, জুলি খাতুনের সাথে বিয়ে হয় তার। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। জানা যায় পারিবারিক কোনো বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া হয় সাদ্দাম শেখের। অভিযোগের এর জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। রবিবার সকালে ময়নতন্ত্রের জন্য দেহ নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।