এলাকার এক যুবকে মারধোরের প্রতিবাদ করায় আক্রান্ত বাবা ও ছেলে। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লোলাবাক শ্মশান মোড়ের বাঁশহাট্টি এলাকায়। আক্রান্ত হলেন কৃষ্ণ মন্ডল বয়স (৬০) বছর ও তার ছেলে অলোক মন্ডল বয়স(২৭) বছর। অভিযুক্তরা হল মহাদেব মন্ডল, রাম হালদার সহ বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় এলাকার এক যুবক পচা হালদার কে মারধোর করছিল রাম হালদার,মহাদেব মন্ডল সহ বেশ কয়েকজন। সেই সময় বাধা দিতে যায় কৃষ্ণ মন্ডল। তখনই অভিযুক্তরা কৃষ্ণমণ্ডল কে বেধরক মারধোর করে তড়িঘড়ি তার ছেলে ছুটি এসে বাঁধে দিতে গেলে তাকেও মারধোর করা হয়। দুইজনকে ব্যাপক মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বাবা ও ছেলে কে। বর্তমানে বাবা ও ছেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই বিষয়ে পুরাতন মালদা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

