মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় মায়ের ডানকান কেটে নেওয়ার অভিযোগ উঠল জামাই এর বিরুদ্ধে

মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় মায়ের ডানকান কেটে নেওয়ার অভিযোগ উঠল জামাই এর বিরুদ্ধে। মাকে বাঁচাতে দিতে গিয়ে আক্রান্ত দুই ছেলে সহ মোট পাঁচজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি খাসকোল এলাকায়। আহতরা হলেন সাধে কা বিবি বয়স ৪৭ বছর, ছেলে শাড়িরুল শেখ বয়স ২৫ বছর শেখ রাহুল বয়স ২২ বছর, আশা বিবি বয়স কুড়ি বছর, ও জুলি বিবি বয়স ৩০বছর। অভিযুক্তরা হলেন শেখ রাজা শেখ সারিউল সহ বেশ কয়েকজন। পরিবারও স্থানীয় সূত্রে জানা যায় আসা বিবির সাথে বিগত সাত মাস আগে বিয়ে হয় রাজা শেখের। বিয়ের পর থেকেই অত্যাচার শুরু করে তার স্বামী বলে অভিযোগ। এরপর বিগত চার মাস পরে স্বামী ভিন রাজ্য থেকে ফিরে আসে। এই চার মাস ধরে ই মেয়ে তার বাবার বাড়িতে ছিল বলে জানা যায়। গতকাল রাতে মধ্যক অবস্থায় আসা বিবিকে মারধর করে বলে অভিযোগ। সে বিপাকে কেন্দ্র করে আজ ছেলের বাড়িতে মেয়ের বাড়ি সদস্যরা যায় মীমাংসা করতে। মীমাংসা করতে গেলে তখনই তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত। সকলকে বেধড়ক মারধর করা হয় ধারালো অস্ত্র দিয়েও কুপানো হয় বলে অভিযোগ। এর ফলে মেয়ের মায়ের ডানকান কেটে নেওয়ার অভিযোগ ওঠে। তড়িঘড়ি উদ্ধার করে সকলকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে অভিযোগ তাদের বিরুদ্ধে মিল্কি ফারিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মিলকি ফাঁড়ির পুলিশ।