নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ রামলাল একাডেমি এবং বসন্তকুমারী প্রাক্তনী সমিতির পক্ষ থেকে আয়োজিত হল যৌথ মিলন উৎসব।
আজ চাকদহ রামলাল একাডেমি এবং বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ প্রাক্তনী সমতির পক্ষ থেকে এক মিলন উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামলাল একাডেমির প্রাক্তনী এবং চাকদহ পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস মহাশয় এবং প্রাক্তনী সমিতির সভাপতি এবং চাকদার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিপুল রঞ্জন সরকার মহাশয়। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। চাকদহ রামলাল একাডেমীর প্রাক্তনী সমিতির সম্পাদক অশোক কুমার দত্ত জানালেন ১৯৪৮ সালে মাত্র সাত জন শিক্ষিকাকে নিয়ে রামলাল একাডেমি ফর গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয় যেটি পরবর্তীকালে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ নামে পরিচিতি লাভ করে। ১৯৪৮ সালে নারী শিক্ষার উন্নয়নের জন্য চাকদহের বুকে বসন্তকুমারী বালিকাপিঠ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে দেবেন ডাক্তারের দানকৃত জমি এবং বৈদ্যনাথ সরকারের দেওয়া অর্থে বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের সূচনা হয়। চাকদহ তথা গোটা নদীয়া জেলার বুকে রামলাল একাডেমী বিভিন্ন দিক থেকে সেরা। রামলাল একাডেমীর ছাত্র-ছাত্রীরা ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। এটি তাদের প্রথম বর্ষ এবং আগামী দিনেও তারা চেষ্টা করবেন যাতে এই ধরনের মিলন উৎসবের আয়োজন করা যায়।

