নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জেপি নাড্ডার গড়ে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস।
হিমাচলে নির্বাচনে বড়সর ধাক্কা খেলো বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্যেই বিজেপির এই ফলাফলে চিন্তার ভাঁজ করেছে বিজেপির কপালে। হিমাচল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই দেখা গেল যে বেশ বড়সড়ো ধাক্কা খেলো সেখানে বিজেপি। জয়ী বিধায়ককে ইতিমধ্যেই সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। মোট ৬৮ টি আসনের মধ্যে বিজেপির দখলে এসেছে ২৫ টি আসন এবং কংগ্রেসের দখলে ৪০ টি আসন। ইতিমধ্যেই জয়ী কংগ্রেস প্রার্থীদের রাজস্থানে নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে। বিজেপির অপারেশন রুখতেই ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং বর্ষার নেতা ভূপেন্দর সিং হুডার উপর। সূত্রের খবর আজি সিমলা যেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। গত কয়েক বছরে দেশের সবচেয়ে পুরাতন দল কংগ্রেসের যে খরা চলছিল তা এবার কাটতে চলেছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে হিমাচল প্রদেশের বিজেপির এই বড়সড় ধাক্কা বঙ্গ বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

